A3 Styles – সাধারণ প্রশ্ন ও উত্তর

A3 Styles চট্টগ্রামের একটি মেনসওয়্যার ব্র্যান্ড। আমরা চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, ট্রাউজার, পোলো শার্ট, ব্যাম্বু ফাইবার শার্ট ও পাঞ্জাবি তৈরি ও বিক্রি করি – অনলাইনে a3styles.com-এ এবং আমাদের নিজস্ব আউটলেটে। অর্ডার করার আগে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, তার উত্তর নিচে দেওয়া হলো।

A3 Styles-এ কী কী পাওয়া যায়?

কোন কোন সাইজ আছে?

চিনো ও কার্গো প্যান্ট কোমরের মাপে: ২৮-২৯, ৩০-৩১, ৩২-৩৩, ৩৪-৩৫, ৩৬-৩৭, ৩৮-৩৯ ও ৪০-৪১। ট্রাউজার M, L, XL, 2XL, 3XL ও 4XL সাইজে। শার্ট ও পোলো M থেকে 4XL, চেস্ট ৪০ থেকে ৫০ ইঞ্চি। সব মাপ ইঞ্চিতে – প্যান্টের সাইজ চার্ট দেখুন।

আমার কোমর ৩৪, কোন সাইজ নেব?

চিনো ও কার্গো প্যান্টে ৩৪-৩৫ সাইজ নিন। ট্রাউজারে কোমর ৩৩-৩৪ হলে XL। সাইজ নিয়ে নিশ্চিত না হলে আপনার উচ্চতা ও ওজন WhatsApp-এ (01601-788557) জানান, আমরা সঠিক সাইজ বলে দেব।

সারা বাংলাদেশে ডেলিভারি দেন?

হ্যাঁ। কুরিয়ারে ২–৩ দিনে দেশের সব জেলায় ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারি চার্জ ঢাকা ও চট্টগ্রাম সিটিতে ৮০ টাকা, বাইরে ১২০ টাকা।

ক্যাশ অন ডেলিভারি আছে?

হ্যাঁ, সব অর্ডার ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি ম্যানের সামনেই প্রোডাক্ট দেখে নিতে পারবেন। পছন্দ না হলে শুধু ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে পারবেন। কিছু নম্বরের ক্ষেত্রে পার্সেল পাঠানোর আগে ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হয়।

সাইজ না মিললে কী হবে?

প্রোডাক্ট হাতে পাওয়ার ২ দিনের মধ্যে আমাদের জানান, সাইজ বা কালার এক্সচেঞ্জ করে দেওয়া হবে। এক্সচেঞ্জের ডেলিভারি চার্জ ১০০ টাকা। ভুল বা ত্রুটিপূর্ণ প্রোডাক্ট পেলে আমরা নিজ খরচে বদলে দেব।

A3 Styles-এর দোকান কোথায়?

  • মেরিডিয়ান কোহিনূর সিটি, শপ ৪০২, ওয়াসা সার্কেল, দামপাড়া, চট্টগ্রাম
  • বালি আর্কেড, শপ ৩২ (3rd floor), চকবাজার, চট্টগ্রাম
  • শপ ১, সৌদিয়া টাওয়ার, রামগঞ্জ মেইন বাজার রোড, রামগঞ্জ

যোগাযোগ করব কীভাবে?

কল বা WhatsApp: +880 1601-788557, ইমেইল: support@a3styles.com।

Read this page in English